দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আলোচনা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের আয়োজন করে। গতকাল বুধবার ইউল্যাব ক্যাম্পাসের মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস তুলে ধরে আলোচনা করেন। পরে দেশাত্মবোধক কবিতা ও গান পরিবেশন করেন ইউল্যাবের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা৷ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কোরাস গান পরিবেশন করে ইউল্যাব সংস্কৃতি সংসদ। বিজ্ঞপ্তি