দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে গতকাল দুপুর ১২টায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলাকোপা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা ফটক প্রদক্ষিণ করে ভূমি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন, সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম, প্রকল্প কর্মকর্তা মার্ক শ্যামল হাজরা, সার্বিক মানব উন্নয়ন সংগঠনের সাবেক সভাপতি নরেশ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।