দিবাস্বপ্ন দিয়ে সরকারের পতন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহীউদ্দীন খান আলমগীর
মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দিবাস্বপ্ন দেখছেন। এমন স্বপ্ন দেখে তিনি শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারবেন না।
আজ রোববার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে নরসিংদীর জনসভায় খালেদা জিয়া বলেন, ‘হয় তত্ত্বাবধায়ক সরকার দেবে, নয় হাসিনা বিদায় নেবে।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের মঙ্গল ও উন্নয়নের জন্য কাজ করছি। এতে তাঁদের কোনো ধরনের হুমকি-ধমকিতে কাজ হবে না।’
আইউব আলী পাটোয়ারীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন জি এম আতিক, শাহজাহান শিশির, আইনজীবী আয়েত আলী পাটোয়ারী, সোহরাব হোসেন চৌধুরী প্রমুখ।