দিরাই আ.লীগের সমেঞ্চলন হচ্ছে না ১৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার সমেঞ্চলন হচ্ছে না প্রায় ১৪ বছর। এতে উপজেলায় দলের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, উপজেলা শাখার সর্বশেষ সমেঞ্চলন হয় ১৯৯৬ সালের শেষ দিকে। এতে তোফায়েল আহমদকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭ সালে শেষ দিকে আওয়ামী লীগের উপজেলা শাখার নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। তোফায়েল আহমদের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের পক্ষ এবং সিরাজুল ইসলামের নেতৃত্বে আবদুস সামাদ আজাদ পক্ষের পৃথক কার্যক্রম শুরু হয়। ১৯৯৮ সালের ৩ নভেম্বর দিরাই বাজারে সামাদ আজাদ ও সুরঞ্জিতের পক্ষের নেতা-কর্মীদের প্রকাশ্য বন্দুকযুদ্ধে যুবলীগের উপজেলা শাখার তৎকালীন সহসভাপতি নান্টু রায় ওরফে নান্টু বাবু নিহত হলে কোন্দল আরও বেড়ে যায়। পরে দুই পক্ষই দুটি আলাদা কমিটি গঠন করে। আবদুর রাজ্জাক সরদারকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সামাদ আজাদের পক্ষ এবং তোফায়েল আহমদকে সভাপতি ও নিহত নান্টু রায়ের বড় ভাই প্রদীয় রায়কে সাধারণ সম্পাদক করে সুরঞ্জিতের পক্ষ কমিটি করে। তোফায়েল স্থায়ীভাবে বসবাসের জন্য আমেরিকা চলে গেলে আলতাব উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সেই কমিটি এখনো আছে।
বর্তমানে দলের কর্মকাণ্ড খুব একটা চোখে পড়ে না। তবে স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এলাকায় অবস্থান করলে নেতা-কর্মীরা কার্যালয়ে আসেন।
এ ব্যাপারে ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি আইনজীবী শহীদুল হাসমত বলেন, প্রায় ১৪ বছর ধরে সমেঞ্চলন না হওয়ায় যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাই এখন নিষ্ক্রিয়। তাই দলকে চাঙা করতে সমেঞ্চলনের বিকল্প নেই।
আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় দলে স্থবিরতা দেখা দিয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই না এলে কেউ দলীয় কার্যালয়ে যান না।
আওয়ামী লীগের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলতাব উদ্দিন বলেন, ইতিমধ্যে সাতটি ইউনিয়নের সমেঞ্চলন হয়েছে। বাকি দুটি ইউনিয়নের সমেঞ্চলন করেই উপজেলা কমিটির সমেঞ্চলন করা হবে।
তবে আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ সদর আসনের সাংসদ মতিউর রহমান বলেন, সামনেই জাতীয় সংসদ নির্বাচন। তাই আপাতত কোনো উপজেলার সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।