প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেছেন, দিরাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত এক বছরে এই উপজেলায় হত্যার ঘটনা ঘটেছে ১৩টি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বিএনপির নেতা-কর্মীদের।গতকাল রোববার সুনামগঞ্জ প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী জানান, গত এক বছরে দিরাই উপজেলায় ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এ সময়ে পৌর শহরে গরু চুরির ঘটনা ঘটেছে ১৮টি। দোকান চুরির ঘটনা ঘটেছে ১২টি।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির নেতা আ ত ম মিসবাহ, মাসুক আলম প্রমুখ।