দিরাইয়ে ইউএনওর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিরাই-শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ অবিলম্বে শেষ করা, ওয়ার্ডে ওয়ার্ডে ধান ক্রয়কেন্দ্র স্থাপন ও খেতমজুরদের রেশনিং-ব্যবস্থার আওতায় আনার দাবিতে দিরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর সমিতির দিরাই শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করা হয়।ঘণ্টাব্যাপী ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ৩০ মার্চের মধ্যে দিরাই-শাল্লাসহ সব হাওর রক্ষা বাঁধ সম্পন্ন করার সরকারি নির্দেশ থাকলেও এখন পর্যন্ত ৩০ ভাগ কাজও সম্পন্ন হয়নি। এবারও যদি পানি উন্নয়ন বোর্ডের নিযুক্ত ঠিকাদারদের গাফিলতির কারণে হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে যায়, এর দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে।