দিরাইয়ে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই-শাল্লা হাওররক্ষা বাঁধে নিম্নমানের কাজ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গত শনিবার কৃষকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৩১টি গ্রামের কৃষকেরা আকিলশাহ বাজারে এই সমাবেশ করেন।সমাবেশে বক্তারা বলেন, গতবার দেড় কোটি টাকায় হাওরের বাঁধে যে কাজ হয়েছে, এবার সাত কোটি টাকাতেও সে কাজ হয়নি।