দিরাইয়ে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন। গত সোমবার উপজেলা ছাত্রদলের সভাপতি ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে তাঁরা জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ নাছির চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। উপজেলা ছাত্রদলের সভাপতি আল-মরিয়াদ পদত্যাগপত্র দেওয়ার কথা স্বীকার করে বলেন, বিএনপির কিছু সুবিধাবাদী নেতা তাঁদের স্বজনদের প্রতিষ্ঠা করতে ছাত্রদলে কোন্দলের সৃষ্টি করছেন। তাঁরা বিবাহিত অছাত্রদের দিয়ে ছাত্রদল গঠন করতে চান।যুবদলের সভাপতি মাসুক চৌধুরী বলেন, ‘ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে মূলত দ্বন্দ্বের শুরু হয়েছে। এটা যুবদলের কোনো বিষয় নয়।’