দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম জাহির আলী (৪৯)। উপজেলার জগদল ইউনিয়নের কলিয়াকাপন গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি, কলিয়াকাপন গ্রামের বাসিন্দা নাজির মিয়া ও একই গ্রামের সুবা মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গতকাল জুমার নামাজের পর দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নাজির মিয়া পক্ষের জাহির আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।