দিরাইয়ে দুই যুবকের মৃত্যু নিয়ে রহস্য
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই যুবকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। গতকাল শনিবার তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন নয়াগাঁও গ্রামের রুমান মিয়া (২২) ও তেতইয়া গ্রামের ফখর উদ্দিন (২১)।
উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আহাদ মিয়া জানান, গতকাল সকালে রুমান মিয়া বাড়িতে বসে কীটনাশক পান করেন। ঘটনার পর পরিবারের লোকজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নেওয়ার পথে তিনি মারা যান।
এ দিকে তেতইয়া গ্রামের আবদুল হান্নানের ছেলে ফখর উদ্দিনের লাশ গতকাল সকালে বাড়ির পাশের একটি কদমগাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজনের বরাত দিয়ে আহাদ মিয়া জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন ফখর উদ্দিন। সকালে তাঁকে তাঁর কক্ষে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের কদমগাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।