দিরাইয়ে ধর্ষণ মামলার আসামিকে ছেড়ে দিল পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ১২টার দিকে দিরাই থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ পৌর সদরের হারানপুরে অভিযান চালিয়ে রমন দাসের বাসা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মমিন মিয়াকে (৪০) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রাত আটটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মাহবুব জানান, জিজ্ঞাসাবাদের জন্য মমিনকে আটক করা হয়েছিল। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।দিরাই থানার পরিদর্শক (তদন্ত) টান্টু সাহা বলেন, আসামি অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত পৌর মেয়রের জিম্মায় আদালতে হাজির হওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।