দিরাইয়ে বাড়ছে চুরি-ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার গ্রামাঞ্চল ও পৌর এলাকায় চুরি, ডাকাতি বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ সামছুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার অলিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাফর হোসেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম গনিউজ্জামান লস্কর, দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাবেক সভাপতি সিরাজ দৌলা তালুকদার প্রুূখ।সভায় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল আহমেদ বলেন, বাজারে বখাটেপনা মদ-জুয়া বেড়েছ। প্রায় প্রতি রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি হয়। প্রবাসী বাদশা মিয়া জানান, শুক্রবার দিবাগত রাতে চোরেরা তাঁর বাসার গ্রিল কেটে ও দরজা ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায় বলেন, পুলিশ কঠোর না হলে চুরি-ডাকাতি বাড়বেই। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘আমি দিরাইয়ে নতুন এসেছি। তবু মদ, জুয়া, চুরি বন্ধে পুলিশ টহল জোরদার করা হয়েছে।’ সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, দিরাইয়ে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গত রাতে দিরাইয়ে অবস্থানকালে পৌর শহরের কেন্দ্রস্থলে এক প্রবাসীর তালাবদ্ধ বাসায় চুরি হয়েছে। সাংসদ ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি ও চুরি-ডাকাতি সহ্য কর হবে না। অপরাধীদের কোনো দল নেই, ওরা দেশ ও জাতির শত্রু। আমি পুলিশকে অপরাধ দমনে কঠোর হতে বলেছি।’