দিরাইয়ে সারের জন্য বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের কয়েক শ কৃষক গতকাল রোববার ইউরিয়া সারের দাবিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে ৬৫০ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা থাকলেও এ পর্যন্ত ১০ জন ডিলারের মাধ্যমে ১৭১ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। তিনজন ডিলার কোনো সার পাননি।সার নিতে আসা সিরিয়ার চরের জ্যোতিন্দ্র মোহন দাস বলেন, চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে আজ পর্যন্ত এক বস্তা সারও সংগ্রহ করতে পারিনি। তাঁর ১৫ থেকে ২০ বস্তা সার দরকার। রফিনগর গ্রামের বকুল মিয়া বলেন, ‘রেডিও-টিভিতে কয় সারের কোনো অভাব নাই। কিন্তু আমরা পায় না কেন? সারের জন্য জমি নষ্ট হয়ে যাচ্ছে।’সার ডিলার মহিবুল ইসলাম, সিজিল মিয়া ও আবু বক্কর চৌধুরী বলেন, ‘টাকা জমা দিয়েও সার পাচ্ছি না।’