দিরাইয়ে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহালের দখল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা এবং একজন সাংবাদিকের নামে করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
দিরাই পৌর শহরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দিরাই বাজার সমিতি ও ৪ নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
গত ১৭ জানুয়ারি সকালে উপজেলার হাতিয়া গ্রামের পাশের জারলিয়া জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান। জারলিয়া জলমহালের দখল নিয়ে দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।