দিরাইয়ে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির নাছির ও আসপিয়া পক্ষ আজ শনিবার একই স্থানে একই সময়ে জনসভা আহ্বান করায় প্রশাসন পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে। আজ রাত ১০টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় বিএনপির নাছির পক্ষ পৌর শহরের থানা রোডের রেইনট্রিতলায় এবং আসপিয়া পক্ষ যুবদলের ব্যানারে একই স্থানে একই সময়ে সমাবেশের আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গত বৃহস্পতিবার ধাওয়া-পাল্টাধাওয়া হয়।এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘আমরা গত মাসের ১৯ তারিখ লিখিতভাবে প্রশাসনকে অবগত করেছি। জনসভার সব প্রস্তুতিও সম্পন্ন। বিএনপি নামধারী কিছুসংখ্যক আওয়ামী দালালেরা আমাদের জনসভা বানচাল করছে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’দিরাই উপজেলার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক বলেন, ‘জনসভার ব্যাপারে আমাদের কাছে কোনো লিখিত অনুমোদন নেওয়া হয়নি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দিরাই পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।’