দিরাইয়ের বিদ্যালয়ে শিক্ষকদের বেতন বন্ধ তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার পূর্ব শ্যামারচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন তিন মাস ধরে বন্ধ। অভিযোগ রয়েছে, বিদ্যালয়টির শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে যান না। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাল্টা অভিযোগ করেছেন, গ্রামবাসীর সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ আছে।দিরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বিদ্যালয়টি নিয়ে শিক্ষক ও গ্রামবাসীর মধ্যে সমস্যা আছে। এসব কারণেই শিক্ষকদের বেতন তিন মাস ধরে বন্ধ আছে।এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব শ্যামারচর গ্রামের মানুষ ১৯৯৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। এরপর ১৯৯৫ সাল থেকে শিক্ষকেরা সরকারি বেতনভাতা পেয়ে আসছেন। বর্তমানে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গ্রামের সমর চন্দ্র দাস, সহকারী শিক্ষক পূর্ণিমা রাণী দাস ও সরুজা রাণী দাস কর্মরত আছেন। বিদ্যালয়ের নিজস্ব জমি থাকলেও কোনো ঘর করা হয়নি।গ্রামবাসীর ভাষ্যমতে, অরবিন্দু দাসের বাড়ির একটি পরিত্যক্ত ঘর ভাড়া নিয়ে নামকাওয়াস্তে বিদ্যালয়ের কাজ চলছে। মূলত বিদ্যালয়ে এখন কোনো শিক্ষার্থী নেই। গ্রামের বাসিন্দা প্রসেন চন্দ্র সরকার ও রাধাকান্ত দাস অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই বিদ্যালয়ে আসেন না; অন্য শিক্ষকেরা মন চাইলে আসেন। বর্তমানে বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষার্থীও নেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিশিকান্ত দাস জানান, অনেক আশা নিয়ে গ্রামবাসী স্কুলটি প্রতিষ্ঠা করেছিল। এখন এটি ধ্বংস হয়ে যাচ্ছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর চন্দ্র দাস অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘একেবারে ছাত্র নাই, এটা ঠিক না। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে, তাদের সঙ্গে জমি নিয়ে আমার বিরোধ আছে।’