প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীরোগ বিশেষজ্ঞ দিল আফরোজা বাশার (৫৭) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ আসর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে জানাজা শেষে মরহুমার লাশ সৈয়দপুরে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শহরের রেলওয়ে ময়দানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ স্থানীয় হাতিখানা কবরস্থানে দাফন করা হবে। আফরোজা বাশার নীলফামারী এলাকায় স্ত্রীরোগের চিকিৎসা, বিশেষ করে দরিদ্র নারীদের প্রসূতিসেবা দিয়ে বিশেষ খ্যাতি অর্জন করেন।