দিল রওশন বানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের বাসিন্দা দিল রওশন বানু (৭৮) গত সোমবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক বাংলাবাজার পত্রিকার বার্তাপ্রধান মুফদি আহমেদের মা৷
আজ বুধবার বেলা ১১টায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দিল রওশন বানুকে দাফন করা হবে৷ তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন৷
মরহুমার মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া ছাড়াও বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি ও চাঁদের হাট গভীর শোক প্রকাশ করেছে৷ নীলফামারী প্রতিনিধি৷