দিলওয়ার ও রঙ্গলাল সেনের লক্ষ্য ছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন ও কবি দিলওয়ার দুজন দুই ধারার কর্মী হলেও তাঁদের জীবন ভাবনার লক্ষ্য ছিল শোষণহীন, গণতান্ত্রিক, সুষম ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার। যেখানে মানুষ লাঞ্ছিত হবে না। সব মৌলিক অধিকার নিশ্চিত করে সম্মানের সঙ্গে মানুষ জীবন শেষ করবে।
সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেন এবং কবি দিলওয়ারের স্মরণসভায় অংশ নেওয়া আলোচকেরা এসব কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই স্মরণসভার আয়োজন করে সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক ছোটকাগজ খনন। এতে সভাপতিত্ব করেন গবেষক রসময় মোহান্ত৷ খনন সম্পাদক আবদুল খালিকের সঞ্চালনায় ‘রঙ্গলাল সেনের জীবন ভাবনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন দীপংকর মোহান্ত ও ‘গণমানুষের কবি দিলওয়ারের জীবন দর্শন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন আহমদ সিরাজ। আলোচনা করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, রাজনীতিক অপূর্ব কান্তি ধর, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ এবং রঙ্গলাল সেনের ছোট ভাই পীযূষ কান্তি সেন।