দিলকুশায় কৃষি ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দিলকুশায় ১১তলাবিশিষ্ট কৃষি ভবনের অষ্টম ও নবম তলায় আগুন লেগেছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ আজাদ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা এস এ আল আমিন জানিয়েছেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন আছে।