প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী চ্যালেঞ্জ হলো পাকিস্তানি যুদ্ধাপরাধীদের এবং সেই সঙ্গে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করা। গতকাল শনিবার ভারতের দিল্লির প্রেসক্লাবে নিজের তৈরি তথ্যচিত্র জার্নি টু জাস্টিস-এর প্রদর্শনীর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যেসব সেনা কর্মকর্তা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিলেন, বঙ্গবন্ধুর আমলেই তাঁদের তালিকা তৈরি হয়। তালিকায় ১৯৫ জনের নাম ছিল। পরে তালিকায় আরও কিছু নাম যোগ হয়। নয়াদিল্লি প্রতিনিধি