দিল্লি হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আজ শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ বার্তা পাঠ করা হয়। ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ ইন ১৯৭১’ নামে একটি ছোট তথ্যচিত্রও দেখানো হয়।
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আগামী সোমবার সন্ধ্যায় হাইকমিশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনা প্রধান বিজয় কুমার সিং।