প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, দিল্লিতে বসে ‘ইঞ্জিনিয়ারিং করে’ বাংলাদেশে কাউকে ক্ষমতায় বসানোর দিন শেষ হয়ে গেছে। চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থাকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না।গতকাল শনিবার লালবাগের কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন মুফতি আমিনী। তিনি এ সময় আরও বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে শেখ হাসিনার আবার ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাই নেই। এটি আঁচ করতে পেরেই ভারত জনগণের ইচ্ছার বিরুদ্ধে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য নানা কলাকৌশল চালাচ্ছে। অনুষ্ঠানে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।