দিল্লিতে বোমা হামলায় খালেদার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লির হাইকোর্ট প্রাঙ্গণে বোমা হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘বোমা হামলায় হতাহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও বেদনার্ত। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতারা মানবতা ও মানবজাতির শত্রু।’