দিল্লির জামিয়ার সঙ্গে সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারস্পরিক শিক্ষা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত শনিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্মতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষক ও গবেষকেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করবে। প্রয়োজনে উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে গবেষণা করতে পারবেন।