দিশারীর আবাসন প্রকল্প বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরখানের নিচু জলাভূমি ভরাট করে আবাসন প্রকল্প করায় দিশারী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টকে ছয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ওই আবাসন প্রকল্পটি বন্ধ করে দিয়েছে অধিদপ্তর। স্থানীয়দের অভিযোগে তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তর গতকাল রোববার এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে ছয় লাখ টাকার অর্থদণ্ড আদায় করেন এবং অবৈধ আবাসন প্রকল্পের কাজ বন্ধ করে দেন।