দিিল্ল ও কলকাতায় নওকর শয়তান মালিক হয়রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব ‘ভারত রং মহোৎসব’ ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নটী বিনোদিনী মঞ্চে মঞ্চস্থ নাটকটি সেখানকার দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সাংস্কৃতিক কেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক প্রযোজিত এই নাটকটি ১৯ ফেব্রুয়ারি দিল্লির শ্রী রাম সেন্টার মিলনায়তনে মঞ্চস্থ হয়। কার্লো গোলদোনির দ্য সারভেন্ট অব টু মাস্টার্স অবলম্বনে এ নাটকটি ন্যাশনাল স্কুল অব ড্রামার দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এ উৎসবে ভারতের বিভিন্ন রাজ্য আর বিশ্বের বিভিন্ন দেশের ৬৫টি নাটক মনোনীত হয়।
২৪ ফেব্রুয়ারি নাটকটির আরেকটি মঞ্চায়ন হয় কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নটী বিনোদিনী মঞ্চে।
ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অসীম দাশ অনূদিত ও নির্দেশিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যিশু, মুবিদুর রহমান, পলি চৌধুরী, হাসিবুল আলম, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, বাপ্পী সিকদার, প্রেম পাঠক, সানোয়ার হোসেন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল কুবরা, সাজ্জাদ হোসেন তুষার ও অন্বেষা দাশ। আবহ নিয়ন্ত্রণে অম্লান বড়ুয়া ও প্রযোজনা অধিকর্তার দায়িত্বে ছিলেন ফেইম পরিচালক তিলোত্তমা সেনগুপ্তা। বিজ্ঞপ্তি।