দিয়াজ 'হত্যার' সুষ্ঠু তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ‘হত্যার’ সুষ্ঠু তদন্ত দাবি করেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। খুনিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে প্রতিবাদ সভা করেছে সংসদ।
ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জয়নুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এস এম ফসিউদ্দৌলা, এমদাদুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, ছরোয়ার কামাল চৌধুরী, গৌরী শংকর, মাহবুব আলম চৌধুরী, আবু তাহের প্রমুখ।
দিয়াজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা মুহাম্মদ ছরোয়ার কামাল চৌধুরীর ছেলে।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল।