প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১৭ জন শিক্ষার্থী ‘রোভার স্কাউট দীক্ষা গ্রহণ’ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এক বছরব্যাপী রোভার স্কাউটের সিলেবাস অনুশীলনের পর দীক্ষা গ্রহণ সম্পন্ন হয়। গতকাল শনিবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী। উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক নন্দলাল শর্মা ও রোভার স্কাউট গ্রুপের সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট