দীঘলিয়ায় যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দীঘলিয়া উপজেলায় একদল সন্ত্রাসী নাসিম শেখ (২২) নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা ও তিনজনকে আহত করেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।নাসিম শেখের বাড়ি দীঘলিয়া উপজেলার খানপাড়া এলাকায়। আহত তিনজন হলেন উপজেলা যুবদলের সদস্য পল্টু , জাকির ও আজিজুল। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাত সাড়ে সাতটার দিকে একদল সন্ত্রাসী নাসিমকে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টা দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা দায়ী। আহত ব্যক্তিরা পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছেন।দীঘলিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেন, গতকাল শনিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।