দীঘিনালা ভূমি রক্ষা কমিটির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার যত্নমোহন কার্বারীপাড়ায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তর স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আদিবাসীরা।
গতকাল রোববার দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আয়োজনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে খণ্ড খণ্ডভাবে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল রোববার সকাল ১০টায় বাবুছড়া নতুন বাজার, নোয়াপাড়া, বাঘাইছড়িমুখ, উদাল বাগান, বড়াদম, পুকুরঘাট, কার্বারীটিলা, আমতলী, শান্তিপুর নারিকেলবাগান ও কলাবাগানে এসব মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আনন্দ মোহন চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা দেবদন্ত ত্রিপুরা, দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য প্রজ্ঞান জ্যোতি চাকমা, ধর্মজ্যোতি চাকমা প্রমূখ।