দীঘিনালায় অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়নের দুর্গম দয়াচাঁদ কার্বারীপাড়া এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
সেনা সূত্র জানায়, গতকাল সোমবার সেনা চিরন্তন আটাশের বাবুছড়া সাব জোন থেকে পাঁচ কিলোমিটার উত্তরে ও জারুলছড়ি ক্যাম্প থেকে দুই কিলোমিটার দক্ষিণে দয়াচাঁদ কার্বারীপাড়া এলাকায় একদল অস্ত্রধারী অবস্থান করছেন বলে সেনাবাহিনী খবর পায়। পরে রাত সাড়ে তিনটার সময় বাবুছড়া সাব জোন অধিনায়ক মেজর খালিদ ইমতিয়াজের নেতৃত্বে দয়াচাঁদ কার্বারীপাড়া এলাকায় অভিযানে চালান।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যান। পরে ভোররাতে সেনাবাহিনী ওই এলাকা থেকে একটি এলজি পিস্তল ও তিনটি তাজা গুলি উদ্ধার করেন।