দীঘিনালায় আনসার সদস্য নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় মো. বায়েন (৪৫) নামে এক আনসার সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার জামতলী ৩১ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের সদস্য ও ব্যাটালিয়ন ক্যানটিনের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। ১৬ মার্চ বিকেল থেকে তিনি কাউকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, ১৬ মার্চ সন্ধ্যায় ব্যাটালিয়ন সৈনিকদের উপস্থিতি নিশ্চিত করার সময় (রোল কল) সিপাহি মো. বায়েনের অনুপস্থিতির বিষয়টি ধরা পড়ে। তাঁর স্থায়ী ঠিকানা রাজশাহী জেলার মোহনপুর উপজেলার সরমইল গ্রামে।
৩১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সাজ্জাদ মাহমুদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ১৬ মার্চ সন্ধ্যা থেকে সিপাহি মো. বায়েন উদ্দিন নিখোঁজ রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়ছে। এ ছাড়া বায়েন উদ্দিনের স্থায়ী ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে ব্যাটালিয়নে যোগ দিতে বলা হয়েছে। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি বায়েন উদ্দিনের কাছে টাকা পান বলে অভিযোগ করেছেন। তবে বায়েন উদ্দিন ব্যাটালিয়নের নিজস্ব ও সরকারি কোনো সম্পদ নিয়ে যাননি। ব্যাটালিয়নে কর্মরত থাকাকালীন তাঁর আচরণ সন্দেহজনক ছিল না।