দীঘিনালায় কমিউনিটি পুলিশিং সভা
খাগড়াছড়ির দীঘিনালা থানা প্রাঙ্গণে গতকাল রোববার সকালে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কবাখালী ইউনিয়ন কমিটির সভাপতি মাহবুবুল আলম, বোয়ালখালী (সদর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন্দু কুমার দে, বেতছড়ি কমিটির সভাপতি মো. আরিফ, নারীনেত্রী লাকী আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোনো ধর্মেই হত্যা, সন্ত্রাস, অশান্তি সমর্থন করে না। সব ধর্মেই শান্তির কথাই বলা আছে। একটি গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে মদদ দিচ্ছে। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি জঙ্গিগোষ্ঠী দেশে নাশকতা সৃষ্টি করছে।
সভা শেষে মোহাম্মদ জসিমকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, বিদ্যুৎ বরণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা কমিটি গঠন করা হয়।