দীঘিনালায় চারজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়নের চার ব্যক্তিকে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অপহরণ করেছে। পুলিশ জানিয়েছে, তারা লোকমুখে অপহরণের ঘটনা শুনেছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
স্থানীয় লোকজন জানান, ওই দিন গভীর রাতে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ওই ইউনিয়নের বাজেইছড়া গ্রামের সিন্ধুরাজ চাকমার ছেলে সরল চাকমা, পূর্ণ কুমার চাকমার ছেলে মিন্টু চাকমা ও মন্টু চাকমার ছেলে রিপন চাকমা এবং যৌথ খামার গ্রামের জ্ঞানেন্দ্র চাকমার ছেলে যতীন বিকাশ চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। যতীন বিকাশ চাকমা এক নম্বর যৌথ খামার গ্রামের নেতা বলে জানা গেছে। এ অপহরণের দায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠনগুলোর কেউ স্বীকার করেনি।
এক নম্বর মেরুং ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, খোঁজ নিয়ে তিনি অপহরণের ঘটনার সত্যতা পেয়েছেন।