দীঘিনালায় জেএসএস লারমা পক্ষের নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষের সমাধানন্দ চাকমা (৪৬) নামে এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর থেকে কলেজটিলার বাসার দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে পেছন থেকে গুলি করে। তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য জেএসএস (সন্তু) পক্ষকে দায়ী করেছে এমএন লারমা পক্ষ। প্রত্যক্ষদর্শী মিন্টু চাকমা বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়া পথে কলেজ টিলা এলাকায় অন্ধকারে কয়েকজনকে দেখতে পেয়ে সমাধানন্দ চাকমা “কে কে” বলে ডাক দেন। আমরা মোটরসাইকেল নিয়ে সামান্য এগোনোর পরপরই পেছন থেকে আমাদের গুলি করা হয়।’