দীঘিনালায় ফায়ার সার্ভিস স্টেশন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হয়েছে।
গতকাল শনিবার স্টেশনটি চালু করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক সমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া।
একটি মুঠোফোন নম্বর সচল করার মাধ্যমে কেন্দ্রটি চালু করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, এলাকার গুরুত্ব বিবেচনা করে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা হলো। এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আরও পরে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক সমেন্দ্রনাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের মাধ্যমে দীঘিনালা ছাড়াও রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসীও সেবা পাবে। দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের মুঠোফোন নম্বর ০১৫৫১-১১২৭৭৭।