দীঘিনালায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বানছড়া উচ্চবিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা শতভাগ মানুষকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে চাই। আমরা প্রতিটি জেলায় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলব। সেখানে শুধু শিক্ষার্থী নয়, বেকার যুবক-যুবতীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তাঁরা কর্মদক্ষতা অর্জন করতে পারেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এমদাদুল হক, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী।