দীঘিনালায় সম্মিলিত ছাত্রসমাজের মানববন্ধন
পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংঘাত বন্ধের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন হয়েছে।
গতকাল শনিবার সকালে দীঘিনালার লারমা স্কয়ারে সম্মিলিত ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ মারমা স্টুডেন্ট ফোরাম, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, প্রগতিশীল মারমা ছাত্রসমাজ, হিল ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্টসহ আদিবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অজল দেওয়ান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুদীপ্ত চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র পুনেন্টু চাকমা ও দীঘিনালা ডিগ্রি কলেজের ছাত্র এডিশন চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ভ্রাতৃঘাতী সংঘাতের কারণে জাতি অনেক মেধাবীকে হারিয়েছে। ভ্রাতৃঘাতী সংঘাত অধিকার আদায়ের আন্দোলনের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।