দীঘিনালার দুটি ইউপির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪ নম্বর দীঘিনালা ও ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, এ দুটি ইউনিয়নের ১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টিই ঝুঁকিপূর্ণ। এবারের নির্বাচনে কেন্দ্রগুলোতে তিন শতাধিক পুলিশ, দুই শতাধিক আনসার ও ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। ছয়জন নির্বাহী হাকিমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে থাকবে।