দীঘিনালার বাদল খাঁ হত্যা মামলা ডিবিতে স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার অনাথ আশ্রম এলাকার বাদল খাঁ (৪২) হত্যা মামলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
বাদল খাঁ হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম প্রথম আলোকে বলেন, বাদল খাঁ হত্যা মামলা তদন্তের জন্য ১ অক্টোবর ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে বাদল খাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর শ্যালক আবু বক্কর ছিদ্দিক চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
মামলা তদন্তের দায়িত্ব পাওয়ার কথা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক সামছুদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।