দীঘিনালার মাইনী নদীতে শিশু নিখেঁাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে সাইদুল ইসলাম (১০) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে। গতকাল রোববার বিকেলে মাইনী নদীতে গোসল করতে নেমে সে তলিয়ে যায়।
এলাকাবাসী নদীতে জাল দিয়ে তল্লািশ চালিয়েও সন্ধ্যা নাগাদ তার লাশ উদ্ধার করতে পারেনি। সে উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার মো. রফিকের ছেলে৷ মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
সাইদুলের বাবা মো. রফিক জানান, গতকাল বিকেলে মধ্য বোয়ালখালী শান্তি লক্ষ্মীপুর মাইনী নদীতে বালু তুলতে গেলে তাঁর সঙ্গে ছেলে সাইদুলও যায়। তিনি যখন নদীতে বালু তুলছিলেন তখন সে নদীর পাড়ে খেলা করছিল। হঠাৎ তিনি নদীতে খেয়াল করেন পানিতে হাত নেড়ে তাঁর ছেলে বাঁচার আকুতি জানাচ্ছে। তিনি নদীতে ঝাঁপ দিয়ে ছেলেকে রক্ষার চেষ্টা করেও বাঁচাতে পারেননি। সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোিগতায় নদীতে জাল দিয়ে তল্লািশ চালিয়েও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷