দীঘিনালায় অপহরণের পর কাঠ ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম উত্তর গবছড়ি রমেশ চন্দ্র কার্বারী পাড়ায় গত সোমবার গভীর রাতে অমর বিকাশ চাকমা (৩০) নামের এক কাঠ ব্যবসায়ীকে অপহরণের পর জবাই করে হত্যা করা হয়েছে।নিহত অমর বিকাশ চাকমা গ্রামের মৃত বিমল চন্দ্র কার্বারীর ছেলে। সেনাবাহিনী ও পুলিশ গতকাল মঙ্গলবার যৌথ অভিযান চালিয়ে বিকেল চারটায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) পক্ষ নিহত ব্যক্তিকে তাদের সমর্থক দাবি করে হত্যাকাণ্ডের জন্য সন্তুর পক্ষকে দায়ী করেছে।গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, অমর বিকাশ চাকমার বাড়ির উঠানে তাঁর মা ননাবী চাকমা (৬৫) বিলাপ করছেন। ননাবী বলেন, ‘সোমবার গভীর রাতে একদল লোক বাড়িতে এসে অমর বিকাশকে অপহরণ করে নিয়ে যায়। পরে শুনি, তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে।’অমর বিকাশ চাকমার পাশের বাড়ির নন্দবালা চাকমা (৪৫) বলেন, ‘সোমবার গভীর রাতে কয়েকটি গুলির শব্দ শুনেছি, ভয়ে বের হইনি। পরে সকালে শুনি, অমর বিকাশ চাকমাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। অমর বিকাশ চাকমা কাঠ ব্যবসা করতেন, কোনো আঞ্চলিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’গ্রামের কয়েকজন নারী আদিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পর থেকে আতঙ্কে গ্রামে কোনো পুরুষ মানুষ নেই। সবাই ভয়ে গা-ঢাকা দিয়েছেন।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) পক্ষের সভাপতি প্রীতিময় চাকমা প্রকাশ ডাক্তার যুগল বলেন, ‘অমর বিকাশ চাকমা আমাদের সমর্থক ছিলেন। তাঁকে সোমবার রাতে সন্তুর পক্ষের লোকজন অপহরণের পর হত্যা করেছে। সন্তুর পক্ষের লোকজনের হুমকির কারণে গ্রামের পুরুষেরাও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু পক্ষের) কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘ঘটনার সঙ্গে জেএসএস সন্তুর পক্ষের কোনো সম্পৃক্ততা নেই। তাঁদের জেএসএস (এমএন লারমা) পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে থাকতে পারে।’দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী দুর্গম গবছড়ির রমেশচন্দ্র কার্বারী পাড়ায় যৌথ অভিযান চালিয়ে অমর বিকাশ চাকমার লাশ উদ্ধার করে। তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।