দীঘিনালায় অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা থেকে দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, রোববার রাত আটটার দিকে উপজেলা সদরের হর্টিকালচার সেন্টারের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, উপজেলা হর্টিকালচার সেন্টারের ভেতরে অজ্ঞাত ব্যক্তিরা গোপন বৈঠক করছেন—এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি এলজি উদ্ধার করে।