দীঘিনালায় অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম রুকচন্দ্র কার্বারিপাড়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গত সোমবার চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।মামলার আসামিরা হলেন—রুকচন্দ্র কার্বারিপাড়ার বিধুভূষণ চাকমা, তাঁর ছেলে নয়নমণি চাকমা, ইন্দ্রমোহন কার্বারিপাড়ার মিলন চাকমা ও রাঙামাটির লংগদু উপজেলার খড়কাটা গ্রামের বাসিন্দা বিমল চাকমা ওরফে উদয় চাকমা। এর মধ্যে বিমল পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিটের প্রধান। উদ্ধার করা অস্ত্র ও গুলি ইউপিডিএফের ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এ ব্যাপারে বিমল চাকমা বলেন, ‘অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে ইউপিডিএফকে জড়ানো হয়েছে এবং আমাকে আসামি করা হয়েছে। ষড়যন্ত্রমূলক এই মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে ইউপিডিএফ।’