দীঘিনালায় আদিবাসী যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় জনমিত্র চাকমা নামের এক আদিবাসী যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার ভোরে উপজেলা সড়ক ও জনপথ কার্যালয়ের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ডানে আটারকছড়া গ্রামের শতিরঞ্জন চাকমার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। প্রথমে বেওয়ারিশ হিসেবে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে দুপুরে নিহতের বড় ভাই চিটু চাকমা মর্গে গিয়ে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন।চিটু চাকমা জানান, গাছের চারা কেনার জন্য জনমিত্র (৩০) গত মঙ্গলবার থানা বাজারে গিয়েছিলেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। চাষাবাদ করতেন।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, ঘটনাস্থলের আশপাশের অবস্থা দেখে মনে হচ্ছে, হত্যাকারীদের সঙ্গে নিহত যুবকের ধস্তাধস্তি হয়েছে। যুবকটি পালানোর চেষ্টা করলেও হত্যাকারীরা তাঁকে সীমানাপ্রাচীর থেকে টেনে নামিয়ে এনে হত্যা করেছে।