দীঘিনালায় আদিবাসী যুবককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় কিপিন্দ্র ত্রিপুরা (২৫) নামে এক আদিবাসী যুবককে হত্যা করার অভিযোগে ভুবন ত্রিপুরা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার নাগিনীছড়া গ্রামের মনোধর ত্রিপুরার ছেলে। পুলিশ গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙারিপাড়া এলাকা থেকে ভুবন ত্রিপুরাকে গ্রেপ্তার করে। পুলিশ ও নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভৈরফা নোয়াপাড়া গ্রামের রাস্তা ত্রিপুরার ছেলে কিপিন্দ্র ত্রিপুরা গত ১৮ আগস্ট নিখোঁজ হন। পুলিশ ২৫ আগস্ট রাত নয়টায় উপজেলার রাবার কারখানা এলাকার জ্যোতির পুকুর থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করে। ২৬ আগস্ট তিমির ত্রিপুরা পরনের কাপড় দেখে লাশটি তাঁর ভাই কিপিন্দ্র ত্রিপুরার বলে শনাক্ত করেন।