দীঘিনালায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি বাজার থেকে তিন কিলোমিটার উত্তরে নোনা কার্বারিপাড়া এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে।দীঘিনালা থানার ওসি মো. আবদুল কাদের বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’