দীঘিনালায় এক আদিবাসীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের জামিনী কারবারিপাড়ায় গত মঙ্গলবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা এক আদিবাসীকে কুপিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম বিমল কান্তি চাকমা (৪৫)।দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, বিমল কান্তি রাত আটটায় নিজ বাড়ির সামনে বসে বিশ্রাম নেওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিমল কান্তি মারা যান।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী ঝর্ণা চাকমা বাদী হয়ে থানায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন।