দীঘিনালায় ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঁচা মরুং গ্রামে অবশেষে গতকাল শুক্রবার ত্রাণ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা উপজেলার মাইনী নদীর পাড়ে লক্ষ্মীন্দর কার্বারীপাড়ায় চাল, ডাল, আলু, লবণ ও তেল বিতরণ করেন। দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়। ঘরচাপায় নিহত এছাহাক মোল্লা এবং বজ্রপাতে নিহত দয়ালচন্দ্র চাকমার পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়।জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন। তিনি এছাহাক মোল্লা ও দয়ালচন্দ্র চাকমার পরিবারে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা দেন।মঙ্গলবার গভীর রাতে কালবৈশাখীতে উপজেলার ৫০টি গ্রামের প্রায় তিন হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়।